এসএসসি পরীক্ষা ২০২৭- এর চূড়ান্ত সময়সূচি (রুটিন) প্রকাশিত হয়েছে! নিচে ক্লিক করে রুটিনটি দেখে নাও।
Tense কাকে বলে?
Ans: ক্রিয়ার সময়কে Tense বা কাল বলে। ইহা প্রধানত তিন প্রকার।
যেমন:
Present Tense - বর্তমান কাল
Past Tense - অতীত কাল
Future Tense - ভবিষ্যত কাল
Present Tense কাকে বলে এবং কত প্রকার ও কী কী?
Ans: যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় নিয়ে হচ্ছে এরূপ বুঝায় তাকে Present Tense বলে।
Present Tense ৪ প্রকার। যেমন:
Present Indefinite/ Simple Present
Present Continuous
Present Perfect
Present Perfect Continuous
Present Indefinite Tense কাকে বলে?
Ans: বর্তমানে কোনো কাজ সচরাচর হয় এরূপ কোনো কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অদূর ভবিষ্যৎ এ সকল ধরনের বাক্যকে Present Indefinite Tense বুঝায়।
সহজে চেনার উপায়: বাংলা বাক্যের শেষে মূল শব্দের সাথে ছ, ল ও ব ছাড়া বাকি ৪৭ টি বর্ণ যুক্ত বাক্য দ্বারাই Present Indefinite Tense বোঝায়।
Example: ১. সে কাজটি করে - ক্রিয়া পদের শেষে র
২. সে স্কুলে যায় - ক্রিয়া পদের শেষে য়
৩. আমি উপন্যাস পড়ি - ক্রিয়া পদের শেষে ড়
৪. আমার নাম মিজান - বাক্যের শেষে ন
৫. বইটির দাম ১৫০ টাকা - বাক্যের শেষে ক
Structure: 1. Sub + V1 + Obj
2. Sub + am/is/are + noun/ adjective/ V3
3. Sub + have/ has + noun.
N.B: Subject third person singular number হলে verb এর সাথে s/es বসে।
Present Indefinite Tense মূলত দুই প্রকার। যথা:
With Auxiliary Verb
Without Auxiliary Verb
Example: 1
১. আমি বাংলা পড়ি - I read Bangla.
২. সে কাজটি করে - He does the work.
৩. তারা বিশ্ববিদ্যালয় যায় - They go to university.
৪. আপনি আমাদেরকে পছন্দ করেন - You like us.
Example: 2
১. সে একজন ছাত্র - He is a student.
২. সে ধনী - She is rich.
৩. তিনি একজন ইংরেজি শিক্ষক - She is an English teacher.
৪. তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত -You are invited in the function.
৫. আমাদের বাড়িতে একটি টিভি আছে - There is a TV in our house.
Example: 3
১. আমার একটি কম্পিউটার আছে - I have a computer
২. তার একটি স্বপ্ন আছে - She has a dream
৩. তাদের একটি গাড়ি আছে - They have a car
Present Continuous Tense কাকে বলে?
Ans: বর্তমানে কোন কাজ চলছে এ ধরনের বাক্যকে Present Continuous Tense বুঝায়।
সহজে চেনার উপায়: বাংলা বাক্যের শেষে মূল শব্দের সাথে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছেন যুক্ত থাকলেই Present Continuous Tense বোঝায়।
Example: ১. আমি বইটি পড়তেছি - ক্রিয়া পদের শেষে তেছি
২. সে বাংলা পড়তেছে - ক্রিয়া পদের শেষে তেছে
৩. তুমি সিলেট যাইতেছ - ক্রিয়া পদের শেষে তেছ
৪. আপনি ভাত খাইতেছেন - বাক্যের শেষে তেছেন
Structure: 1. Sub + am/ is / are + V1+ ing+ Obj
2. Sub + am/is/are + being + noun/ adjective / V3
Example: 1
১. আমি বাংলা পড়িতেছি - I am reading Bangla.
২. সে কাজটি করিতেছে - She is doing the work.
৩. তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে - They are going to university.
Example: 2
১. তুমি একজন ভালো ছাত্র হচ্ছো - You are being a good student.
২. সে ধনী হচ্ছে - She is being rich.
৩. বইটি লেখা হচ্ছে - The book is being written.